• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল

সিসি ডেস্ক, ১৫ মার্চ।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায়, অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটাররা সবাই নিরাপদে আছে বলে জানান বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। দুই দলের ক্রিকেট বোর্ডের সম্মতিতে, ক্রাইস্টচার্চে শেষ টেস্টটি বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রাকটিস শেষে জুম্মার নামাজ পড়তে আল নূর মসজিদে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অতর্কিত হামলায় দৌড়ে ক্রিকেট গ্রাউন্ড হ্যাগলি ওভালে ফিরে প্রাণে বাঁচেন তামিম, মুশফিকরা। এঘটনায় টুইট করেছেন তামিম ও মুশফিক। তামিম এঘটনাকে ভয়াবহ অভিজ্ঞতা বলেছেন। সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

মুশফিক তার টুইটে বলেন, সৃষ্টিকর্তার করুনায় সবাই প্রাণে বেঁচে ফিরেছে। নিজেদেরকে ভাগ্যবান বলেন মুশফিক। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও ডেভিড হোয়াইট, বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থেকে সর্বাত্মক সহায়তা দেয়ার আশ্বাস দেন। দ্রুত বাংলাদেশ দলকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। দেশটির প্রধানমন্ত্রী এই ন্যাক্কারজনক হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ