• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ নৌবাহিনীতে এইচএসসি পাশে নিয়োগ

সিসি ডেস্ক, ২০ মে ।। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে। সব পদে আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে অনূর্ধ্ব ২৫ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ভাবে ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফিট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ভাবে ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগন বেতন ও ভাতা প্রাপ্ত হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ১৮ জুলাই, ২০১৯ পর্যন্ত।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনী ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ