• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শিক্ষক নিয়োগে ডিসিদের ক্ষমতা কেড়ে নিল অধিদপ্তর

সিসি ডেস্ক, ২৬ মার্চ ।। মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের (ডিএমই) মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে ডিসিদের মনোনীত করে দেয়া সার্কুলারটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি ডিসিদের বাদ দিয়ে আগের মতোই নিয়োগ বোর্ডে সদস্য মনোনয়নের সিদ্ধান্তের সার্কুলার প্রকাশ করা হয়। গত রোববার কারিগরি ও মাদ্রাসা বিভাগসহ ডিসিদের কাছে বাতিলের সার্কুলারটি পাঠায় ডিএমই।

জানা যায়, চলতি বছরে ১৮ ফেব্রুয়ারি ডিসিরা ডিএমই মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে মাদ্রাসায় নিয়োগ বোর্ডে থাকবেন বলে সার্কুলার জারি করে ডিএমই। এতে বলা হয়, ডিসির অনুপস্থিতিতে তার প্রতিনিধি মনোনীত হবেন। কিন্তু ওই সার্কুলারের এক মাসের মাথায় গত ১৯ মার্চ হঠাৎ করেই ডিএমই মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত সার্কুলারে ১৮ ফেব্রুয়ারির সিদ্ধান্ত বাতিল করা হয়।

নিয়োগের ক্ষমতা দিয়ে তা এক মাসের মধ্যে কেড়ে নেয়াকে অপমানকর বলেও মনে করছেন ডিসিদের কেউ কেউ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে কয়েকজন ডিসি এ নিয়ে লিখিত চিঠি দিয়েছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ