• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দায়িত্ব পেয়েই ডি কককে সরিয়ে দিলেন স্মিথ

খেলাধুলা ডেস্ক ।। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেতে অস্থায়ী ভিত্তিতে অন্তর্বর্তী ক্রিকেট পরিচালকের দায়িত্ব দেওয়া হয় গ্রায়েম স্মিথকে। সাবেক প্রোটিয়া অধিনায়ককে এবার দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। চুক্তি অনুসারে তিনি এই দায়িত্বে থাকবেন ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।

স্থায়ী ভিত্তিতে দায়িত্ব পেয়ে স্মিথও খুব উচ্ছ্বসিত। তিনি মনে করছেন, এর ফলে পরিকল্পনা আরও সহজ হবে, ‘আমার নিয়োগটা এখন স্থায়ী ভিত্তিতে করা হয়েছে। যার ফলে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা আমার জন্য আরও সহজ হয়ে গেলো।’

দায়িত্ব পেয়েই দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে কুইন্ট ডি কককে সরিয়ে দিলেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে পূর্ণকালীন পরিচালক হিসাবে নিয়োগ পাওয়া গ্রিম স্মিথ এ তথ্য জানিয়েছেন। স্মিথ বলেন, ডি কক হবেন আমাদের (দক্ষিণ আফ্রিকার) সাদা বলের অধিনায়ক। কাজের চাপ এবং মানসিক দিক থেকে আমরা তাকে সতেজ রাখতে চাই।

তিনি আরও বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি যে, ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়কত্ব করা চ্যালেঞ্জপূর্ণ এবং আমরা তাকে অতিরিক্ত চাপ দিতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ