• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাংলাদেশের ক্রিকেটে ‘নিষিদ্ধ’ জাভেদ ওমর

খেলাধুলা ডেস্ক, ২১ এপ্রিল ।। ক্রিকেট ছেড়েছেন ১১ বছর হয়েছে। তবু ক্রিকেটের সঙ্গেই ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তবে ভবিষ্যতে আর কখনই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা হবে না তার।

বেলিমকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো পদে দায়িত্ব না দেওয়ার জন্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের অভিযোগ উঠেছে।

সোমবার ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজের বরাত দিয়ে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জাভেদ ওমরকে বাংলাদেশ নারী দলের সর্বশেষ দুই সিরিজে ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল বিসিবি। আর চলতি বছর অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের বিষয়ে সন্দেহজনক কার্যকলাপের দৃষ্টিগোচর হয় আইসিসির। কিন্তু তিনি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ছিলেন বলেই আইসিসি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

নাম প্রকাশ না করা শর্তে এক বিসিবি অফিসিয়াল বলেছে, ‘হ্যাঁ, আইসিসি আমাদের অবহিত করেছে বিষয়টি এবং তাকে ভবিষ্যতে কোনো ইভেন্টে না রাখার ব্যাপারে জানিয়েছে। সত্যি কথা বলতে এটা খুবই হতাশাজনক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ