• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জন করোনায় আক্রান্ত

ঢাকা,  ২৮ এপ্রিল।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আটজন চিকিৎসকসহ মোট ৩০ জন। এই পরিস্থিতিতে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার মঙ্গলবার গণমাধ্যমকে জানান, এর আগে সাতজন চিকিৎসকের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। মঙ্গলবার আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

তিনি বলেন, এ হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১০ জনের সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন। ওই ১০ জন রোগীর মধ্যে একজন শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বাকিদের কোভিড-১৯ চিকিৎসার নির্ধারিত হাসপাতালে পাঠানো হয়েছে।

ডা. কাজল জানান, আটজন ডাক্তার ছাড়া আক্রান্তদের মধ্যে ১৬ জন নার্স, দুজন ওয়ার্ড মাস্টার, তিন জন ওয়ার্ড বয় এবং একজন আনসার সদস্য রয়েছেন।

গত বুধবার এ হাসপাতালের এক রোগীর দেহে কোভিড-১৯ ধরা পড়ার পর তার সেবায় থাকা ডাক্তারসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। এরই মধ্যে আরো বেশ কয়েকজন রোগীর উপসর্গ দেখে পরীক্ষা করাতে গিয়ে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

সব মিলিয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে জানিয়ে ডা. কাজল বলেন, তাদের ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন সেবিকা হোম কোয়ারেন্টিনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ