• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আমি অবশ্যই বিপিএল খেলতে আসছি : ডুপ্লেসিস

খেলাধুলা ডেস্ক, ১৪ মে ।। করোনার কারণে সমস্ত ধরনের ক্রিকেট বন্ধ আছে। এই সুযোগে অনলাইন জমিয়ে দিচ্ছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভ। এতদিন দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের লাইভে আনলেও প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিসকে দিয়ে শুরু হলো বিদেশিদের আগমন। গতকাল বুধবার তামিম ইকবালের লাইভে এসে জমিয়ে আড্ডা দেন ডু প্লেসিস। এই লাইভ আড্ডায় উঠে আসে বিপিএল প্রসঙ্গও। এক পর্যায়ে ডু প্লেসিসকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার আহ্বান জানান তামিম।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে আইপিএলে নিয়মিত খেলছেন ফাফ ডুপ্লেসিস। তার দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এছাড়া খেলেছেন বিগ ব্যাশ, সিপিএল ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে। তবে কখনই বিপিএলে খেলেননি। সামনের বিপিএলে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে নিজের দলে দেখতে চান তামিম ইকবাল। ডুপ্লেসিসও জানিয়েছেন, বিপিএল খেলতে তিনি আগ্রহী। তবে তার দেশ দক্ষিণ আফ্রিকায় বিপিএল লাইভ দেখা যায় না বলেও জানিয়েছেন।

তামিম বিপিএল সম্পর্কে ডুপ্লেসিসকে কিছু ধারণা দিয়ে বলেন, ‘বিপিএল দারুণ টুর্নামেন্ট, আবহ থাকে দুর্দান্ত। তোমাকে কথা দিতে হবে, এবার তুমি বিপিএল খেলতে আসবে এবং অবশ্যই আমার দলে খেলবে। খুবই ভালো টুর্নামেন্ট, তুমি উপভোগ করবে।’

এরপর হাসিমুখে ডুপ্লেসিস বলেন, ‘তোমাকে আগেই বলেছি যে আমি অবশ্যই বিপিএল খেলতে আসছি। তবে ঠিক নিশ্চিত নই যে, এটি (ফেসবুক লাইভ) বিস্তারিত আলাপের উপযুক্ত জায়গা কিনা। তবে অবশ্যই বিপিএল খেলতে ভালো লাগবে আমার। ‘দক্ষিণ আফ্রিকায় বিপিএল লাইভ দেখা যায় না। তবে ক্রিকইনফোতে ফলো করেছি। টিভিতে সরাসরি দেখা হয়নি যে পরিচিত ক্রিকেটাররা কেমন করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ