• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটের কালাইয়ে এক অটোবাইক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের কালাই উপজেলার মাদারপুর গ্রামের পাশর্^বর্তী মাঠ থেকে রিপন হোসেন (১৬) নামে এক অটো বাইক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই মাঠের আলু ক্ষেত থেকে নিহত রিপনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এলকাবাসীদের উদ্ধৃতি দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, রিপন ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা বাজারের একটি অটো-বাইক ও ভ্যান গ্যরেজে শ্রমিকের কাজ করত। গতকাল বৃহষ্পতিবার রাতে সে বাড়ি থেকে খাবার খেয়ে গ্যারেজে আসার পর সেখান থেকে একটি ব্যাটারী চালিত অটো বাইক নিয়ে বের হয়ে আর গ্যারেজে ফিরে যায়নি।

এ অবস্থায় শুক্রবার দুপুরে কৃষকরা মাঠে কাজ করতে এসে আলু ক্ষেতে এক কিশোরের মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

ওসি আরো জানান, কোন অটো ছিনতাইকারী চক্র আরোহী সেজে অটো-বাইকসহ রিপনকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাষরোধ করে হত্যার পর মৃতদেহটি সেখানে ফেলে রেখে অটো বাইকটি ছিনতাই করে নিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ