• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

সর্বোচ্চ দামে বিক্রি ক্রিস মরিস: কোটিপতি হলেন যারা

সিসি নিউজ ডেস্ক ।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।

মরিসের আগে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিলো দিল্লি ডেয়ারডেভিলস।

আইপিএলের নিলামে নতুন রেকর্ডের মালিক হয়ে অবাক হয়েছেন মরিস নিজেও। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি অনেক বেশি খুশি এবং রোমাঞ্চিত। এটা খুবই দারুণ একটি ব্যাপার। আমাকে দলে নেয়ার জন্য রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘এবারের রাজস্থানের দলটি খুবই ভালো হয়েছে। আমি ২০১৫ সালে এই দলের হয়ে খেলেছিলাম। আবার এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দেব। আশা করছি, দলগতভাবে আমরা এবার ভালো খেলতে পারব।’

গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর হয়ে খেলেছিলেন মরিস। ৯ ম্যাচে ১১ উইকেট ও ৩৪ রান করেন তিনি। আর ২০১৫ সালে রাজস্থানের হয়ে ১১ ম্যাচে ১৩ উইকেট ও ৭৬ রান করেছিলেন মরিস।

২০১৩ সালে প্রথমবার আইপিএলে খেলতে নামেন মরিস। চেন্নাই সুপার কিংসের হয়ে ওই আসরে ১৬ ম্যাচে ১৫টি উইকেট ও ১৪ রান করেন এই পেসার। আইপিএলের ক্যারিয়ারে ৭০ ম্যাচে ৮০ উইকেট ও ৫৫১ রান করেছেন মরিস।

এমন কে কে আছেন, যাঁরা এক দিনেই এভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন? আসুন, দেখে নেওয়া যাক একনজরে।

ক্রিস মরিস – পেস অলরাউন্ডার (১৬.২৫ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
কাইল জেমিসন – পেসার (১৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
গ্লেন ম্যাক্সওয়েল – স্পিন অলরাউন্ডার (১৪.২৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ঝাই রিচার্ডসন – পেসার (১৪ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
কৃষ্ণপ্পা গৌতম – স্পিন অলরাউন্ডার (৯.২৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস)

রাইলি মেরেডিথ – পেসার (৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
মঈন আলি – স্পিন অলরাউন্ডার (৭.৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস)
ড্যানিয়েল ক্রিশ্চিয়ান – পেস অলরাউন্ডার (৪.৮ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
টম কারেন – পেস অলরাউন্ডার (৫.২৫ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
শাহরুখ খান – ব্যাটসম্যান (৫.২৫ কোটি রুপি, পাঞ্জাব কিংস)

নাথান কোল্টার-নাইল – পেসার (৫ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
শিভাম দুবে – পেস অলরাউন্ডার (৪.৪ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
মোজেস হেনরিকেস – পেস অলরাউন্ডার (৪.২ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
সাকিব আল হাসান – স্পিন অলরাউন্ডার (৩.২ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স)
অ্যাডাম মিলনে – পেসার (৩.২ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)

পীযুশ চাওলা – স্পিনার (২.৪ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
স্টিভ স্মিথ – ব্যাটসম্যান (২.২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
হরভজন সিং – স্পিনার (২ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স)
স্যাম বিলিংস – উইকেটকিপার ব্যাটসম্যান (২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
কেদার যাদব – স্পিন অলরাউন্ডার (২ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)

মুজিব–উর–রেহমান – স্পিনার (১.৫ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)
ডেভিড মালান – ব্যাটসম্যান (১.৫ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
চেতন সাকারিয়া – পেসার (১.২ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
মোস্তাফিজুর রহমান – পেসার (১ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
উমেশ যাদব – পেসার (১ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ