• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষা স্থগিত

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ২ এপ্রিল (শুক্রবার) মিটার টেস্টার পদের যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে তা স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আমজাদ হোসেন মঙ্গলবার (৩০ মার্চ) রাতে জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে আগামী ২ এপ্রিল মিটার টেস্টার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোন সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তাই এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এছাড়া করোনাকালীন সময়ে কোনো স্কুলই আমাদের পর্যাপ্ত জায়গা দিতে পারছে না। তাই সার্বিক বিষয় বিবেচনা করে আমরা আগামী ২ এপ্রিলের পরীক্ষা স্থগিত করেছি।

এদিকে মঙ্গলবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ২ এপ্রিল অনুষ্ঠেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘মিটার টেস্টার’ পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরে এই পরীক্ষার তারিখ দ্রুততম সময়ের মধ্যে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ