সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল পরিদশন করেছেন রংপুর মেডিকেল কলেজের ৪৮ তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থীরা। পরিদর্শনকালে তাদের প্রতিনিধিত্ব করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ লাবিব হাসান ও সহকারী অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোর্শেদ।
মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীর একটি টিম সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল পরির্দশনে আসেন।
তারা হাসপাতাল পরিদর্শনসহ ফাইলেরিয়া রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন। পরে হাসপাতালের প্রশিক্ষন রুমে তাদের সাথে অনলাইনে যুক্ত হন আরও ২৩০ জন মেডিকেল শিক্ষার্থী।প্রশিক্ষনে ফাইলেরিয়া রোগের চিকিৎসা ও নির্মুলে করনীয় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত সহকারী অধ্যাপকদ্বয় ও অনলাইনে যুক্ত মেডিকেল শিক্ষার্থীগণ সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতালের চলমান চিকিৎসা কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তারা ফাইলেরিয়া রোগের চিকিৎসা সেবা আরও ব্যাপক ভাবে চালু করতে সরকার ও হাসপাতাল কতৃপক্ষকে বিশেষ আহবান জানান।
এর আগে সহকারী অধ্যাপকদ্বয় ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের শিক্ষার্থীগণকে সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতালের পক্ষে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় হাসপাতালের পরিচালক রাকিবুল ইসলাম,কো-অর্ডিনেটর ও হাসপাতাল পরিচালনা স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,চীপ একাউন্টস অফিসার মোস্তাফিজার রহমান মিলন,স্থানীয় পরিচালনা কমিটির সভাপতি জিকো আহমেদ,সহ-সভাপতি মাহাবুবুল হক মিঠু,মমিনুল ইসলাম,গোলজার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।