• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |

ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে উঠছে

সিসি নিউজ ডেস্ক ।। ক্রীড়াঙ্গনের স্মারক বিক্রির সব রেকর্ড ভেঙে দুই মাস আগে প্রায় ৯০ লাখ ডলারে বিক্রি হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে পরা সেই বিখ্যাত জার্সি। সেই রেশ কাটতে না কাটতেই নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন জানিয়েছে, এবার ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনার আরেকটি জার্সি নিলামে উঠেছে। জার্মানির বিপক্ষে ফাইনালে এই জার্সি পরেই মাঠে নেমেছিলেন ম্যারাডোনা। হোর্হে বুরুচাগাকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপ মাথার ওপর তুলে ধরা—সবই এই জার্সিতে। সে জার্সিই  মঙ্গলবার (২১ জুন) নিলামে উঠছে।

নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন  দাবি, প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে জার্সিটা পেয়েছে তারা। নিলামে ম্যারাডোনার জার্সির পাশে লেখা বিবরণে বলা হয়েছে, ম্যারাডোনা এই জার্সি কালো একটা মার্কার দিয়ে স্বাক্ষর করেছেন এবং লিখেছেন, ‘হোসে মারিয়ার জন্য এটা। আমার ভালোবাসা নিও।’

ম্যারাডোনার এই জার্সি নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বলে সে জার্সি বিক্রি হয়েছিল প্রায় ৯০ লাখ ডলারে। আর এই জার্সির ক্ষেত্রে আশাই করা হচ্ছে, জার্সি বিক্রি থেকে মাত্র ৪০ থেকে ৬০ হাজার ডলার উঠবে। প্রাক নিলামে অবশ্য সে অর্থ দিতেও আগ্রহ দেখাচ্ছেন না কেউ। এখন পর্যন্ত মাত্র দুটি প্রস্তাব এসেছে। যার সর্বোচ্চটি ১৫ হাজার ডলারের।

আর্জেন্টাইন সময় মঙ্গলবার (৪ জুলাই) বেলা দুইটায় নিলাম শুরু হবে। অনলাইনে অংশ নেয়া যাবে এই নিলামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ