• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

বাঁচা-মরার ম্যাচে বড় সংগ্রহ টাইগারদের

সিসি নিউজ ডেস্ক।। এশিয়া কাপের আজকের ম্যাচটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ যে দল জিততে সেই দলই উঠবে সুপার ফোরে। এই সমীকরণে সামনে দাঁড়িয়ে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন। আজ বাংলাদেশের হয়ে ইনিংসের শুরু করেছিলেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

মিরাজ ২৬ বলে ৩৮ রান করলেও ব্যর্থ হয়েছেন সাব্বির। দীর্ঘদিন পর দলে ঢুকে ৬ বলে ৫ রান করেছেন তিনি। আফিফের ২২ বলে ৩৯, মাহমুদউল্লাহ ২২ বলে ২৭ রানের ওপর ভর করে ১৮৩ করে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ