• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রিচার্লিসনের গোলটিই বিশ্বকাপে সেরা

সিসি নিউজ ডেস্ক।। ২৪ নভেম্বর ২০২২; দিনটি চাইলেও ভুলতে পারবেন না রিচার্লিসন। যেদিন সার্বিয়ার বিপক্ষে তিনিই নায়কের বেশে হাজির হয়েছিলেন লুসাইল আইকনিক স্টেডিয়ামে। ম্যাচের ৬২তম মিনিটের পর ৭৩তম মিনিটেও গোল করেন। যেনতেন কোনো গোল হলে এত কথা হতো না। নিজের ও দলের স্কোরলাইন ২-০ করার পথে যে গোলটি করেছিলেন রিচার্লিসন, সেটি যে ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে ছবির মতো।

বাঁ পাশ দিয়ে আক্রমণে ওঠা ভিনিসিয়ুস জুনিয়র নিখুঁতভাবে বল পাস দেন ডি বক্সের সামনে থাকা রিচার্লিসনকে। হাওয়ায় ভাসা বলটি রিচার্লিসন ওভারহেড বাইসাইকেলে কাঁপিয়ে দেন সার্বিয়ার জাল। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে তাঁর বন্দনা। তখনই বোঝা যায় এই গোলটি এবারের আসরের সেরার তালিকায় জায়গা করে নেবে। গতকাল ফিফার প্রকাশিত ফলাফলে সেই উত্তরটি মিলে গেল। আর ৯ গোলকে পেছনে ফেলে দর্শকদের ভোটে রিচার্লিসনের সেই গোলটিই হয়েছে আসরের সেরা।

ফিফার মনোনয়ন পাওয়া তালিকায় রিচার্লিসনের আরেকটি গোলও ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ডি বক্সের বাইরে মাথা থেকে পায়ে বল নিয়ে সতীর্থকে পাস দিয়ে নিজে বক্সে ঢুকে পড়া। আবার পেছন থেকে পাওয়া পাসে বল জালে জড়ানো। তবে দর্শকরা সেরা হিসেবে বাছাই করলেন সার্বিয়ার বিপক্ষে করা গোলটি। যেখানে ছিল বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের গোলও। বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেছিলেন এনজো। এ ছাড়া ক্রোয়েশিয়ার জমাট রক্ষণ চুরমার করে নেইমারের করা ম্যাজিক্যাল গোলটিও স্থান পায় সংক্ষিপ্ত তালিকায়। সবাইকে ছাড়িয়ে ভোটে সেরা হন রিচার্লিসনই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ