• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন তামিম

সিসি নিউজ ডেস্ক।। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন তামিম ইকবাল। আজ দুপুরে নিজ শহর চট্টগ্রামে আকস্মিকভাবেই সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

অনেক দিন হলো ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। গতকাল চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।

আজ সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিলেন তামিম। তিনি বললেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ