• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পিএসএলে মোস্তাফিজকে রেখে দিলো লাহোর

মোস্তাফিজখেলাধুলা ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে মোস্তাফিজকে রেখে দিয়েছে আগের দল লাহোর কালান্দারস। মোস্তাফিজ ছাড়াও দলটির বিদেশি কোটায় আছেন ব্রেন্ডন ম্যাককুলাম, কেভন কুপার আর ডুয়াইন ব্রাভো।

আগামী ১৮ ও ১৯ অক্টোবর প্লেয়ার বাই চয়েজ অনুষ্ঠিত হবে। তার আগে টুর্নামেন্টের ৫টি দল তাদের পুরনো ক্রিকেটারদের রেখে দেয়ার তালিকা জমা দেয়।

এর আগে পিএসএলের প্রথম আসরে ইনজুরির ঝুঁকি থাকায় খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে লাহোর কালান্দারসের আশা, এবার তারা মোস্তাফিজকে খেলাতে পারবেন। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে এখনও কোনো সিদ্বান্ত হয়নি।

কাঁধে অস্ত্রোপচারের পর মোস্তাফিজ রিহ্যাবে রয়েছেন মোস্তাফিজ। আর সে কারণে তিনি ঘরোয়া লিগ বিপিএলও খেলবেন না। তবে আশা করা হচ্ছে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়েই তার মাঠে ফেরা হবে।

পিএসএলের প্রথম আসরের ড্রাফটে ১০ বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ডাক পেয়েছিলেন চারজন। তামিম খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। সাকিব আর মুশফিক ছিলেন করাচি কিংসের। আর মোস্তাফিজের দল ছিল লাহোর কালান্দারস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ