• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

পানি উন্নয়ন বোর্ডে চাকরি

সিসি ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী পরিচালক বা শাখা কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ২ জানুয়ারি আবেদন করতে পারবেন।

পদের নাম:‘সহকারী পরিচালক বা শাখা কর্মকর্তা’
সংখ্যা: ২৪ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

দক্ষতা: প্রার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২ জানুয়ারি ২০১৭ পর্যন্ত সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন গ্রেড হবে ০৯ এবং মাসিক বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ফরমের নমুনা পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bwdb.gov.bd)।

আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দেয়া যাবে। আবেদনের ঠিকানা: ‘পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (দশম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলা উল্লেখ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ