• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেনারেল ফার্মায় আকর্ষণীয় পদে চাকরি

সিসি ডেস্ক: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ, ইনস্টিটিউশন প্রমোশন’ পদে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবতত্ত্ব (লাইফ সায়েন্স) বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মার্কেটিং বিষয়ে এমবিএ পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায়, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল আদান-প্রদানে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া শিক্ষা জীবনের সব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ডাকযোগে আবেদন করা যাবে।

আবেদন করার ঠিকানা ‘অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট, সারা আফতাব টাওয়ার, ২৯ রিং রোড (হোল্ডিং ৬/১/এ), শ্যামলী, আদাবর, ঢাকা-১২০৭’। আবেদন করার সুযোগ থাকছে ১০ মে, ২০১৭ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ