• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনকে কারাগারে প্রেরণ

সিসি নিউজ, ২৩ জানুয়ারী: শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, লেকহেড স্কুলের মালিকসহ গ্রেপ্তার তিন জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে মূখ্য মহানগর হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পিও, লেকহেড স্কুলের মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শিক্ষমন্ত্রণালয়ের দুই কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জঙ্গি তৎপরতায় অভিযুক্ত লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে পরিচালক খালেদ হাসান মতিনের সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার চুক্তি হয়। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনের।
টাকা পরিশোধের সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুষ লেনদেনের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার তিন জন।
লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা ও জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে আগে থেকেই। তদন্তে প্রমাণ হলে মতিনের বিরুদ্ধে আলাদা মামলা হবে বলেও জানায় পুলিশ।
তবে সরকারি কর্মচারীদের ঘুষ লেনদেনের মামলা দুর্নীতি দমন কমিশনের তালিকায় থাকায় এর তদন্ত করবে দুদক। দুর্নীতির অভিযোগে এরইমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।
নিখোঁজের পর শিক্ষামন্ত্রী পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকে রোববার রাতে গ্রেপ্তার দেখায় ডিবি। সোমবার তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ