• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

অলিম্পিকে মিশ্র দ্বৈতের টিকিট পেলেন রোমান-দিয়া

খেলাধুলা ডেস্ক ।। ক্যারিয়ার সেরা স্কোর করে টোকিও অলিম্পিকে রিকার্ভ মিশ্র দ্বৈতের টিকিট পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শুক্রবার সকালে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী তার ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোর করে টোকিও অলিম্পিকের রিকার্ভের র‍্যাংকিং রাউন্ডে ৩৬তম হন।

অন্যদিকে রোমান সানা তার ক্যারিয়ার সেরা ৬৮৬ স্কোর অতিক্রম করতে না পারলেও ৬৬২ স্কোর করে সতেরতম হয়েছেন। একইসঙ্গে গেমসে শীর্ষ ১৬ নম্বর দেশের মধ্যে থেকে মিশ্র দ্বৈতে খেলার টিকিটও নিশ্চিত করেছেন তারা।

রোমান সানা ও দিয়ার মিলিত স্কোর ১২৯৭। কানাডাকে দুই পয়েন্টে পেছনে ফেলে শেষ দল হিসেবে বাংলাদেশ মিশ্র দ্বৈতে খেলার সুযোগ করে নেয়। মিশ্র দলগত বিভাগে রোমান ও দিয়া খেলবেন কোরিয়ার বিপক্ষে।

এদিকে টোকিও অলিম্পিকের প্রথম দিনে র‌্যাংকিং রাউন্ডে রোমান সানা ১৭ ও দিয়া ৩৬ তম হয়েছেন। সকালে নারী আরচ্যার দিয়া সিদ্দিকী নিজের ক্যারিয়ারের সেরা স্কোর ৬৩৫ করে র‍্যাংকিং রাউন্ডে ৩৬ তম হন।

এর ঘণ্টা দুই পর রোমান সানা ৬৬৭ স্কোর গড়ে ১৭ তম হয়েছেন। রোমান সানা ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোন দেশের আরচাররা থাকতে পারেননি সেরা ২০ এর মধ্যে। ভারতের প্রভীন যাদব ৬৫৬ স্কোর করে হয়েছেন ৩১ তম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ