• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ

vvvvvvv_97239সিসি নিউজ: রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (‌ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পণ অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে এ কম্পণ অব্যাহত থাকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

জুরাইনে একজনের মৃত্যু

ভোরে ভূমিকম্পের আতঙ্কেই রাজধানীর জুরাইনে হার্ট অ্যাটাকে একজন মারা গেছে। তার নাম আতিকুর রহমান (২৫)। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।সোমবার ভোর ৫টা ৫ মিনিটে হয়ে যাওয়া ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূমিকম্প আতঙ্কে আহত হয় আরও ৩০ জন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী রয়েছে।ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, ভূমিকম্পে আহত হয়ে কমপক্ষে ৩০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ১৬জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পের তীব্রতায় লোকজন বহুতল ভবন ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসার খবর মিলেছে। অনেক স্থানে আতঙ্কগ্রস্ত লোকজন কান্নাকাটিও শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ