• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্যাপ্টেন পদে জনবল নিচ্ছে সেনাবাহিনী

সেনাবাহিনীসিসি নিউজ: বাংলাদেশ সেনাবাহিনীর ৪৭ বিএমএ স্পেশাল কোর্সে ইঞ্জিনিয়ার্স ও সিগন্যাল কোরে প্রশিক্ষণ শেষে ‘ক্যাপ্টেন’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ক্যাপ্টেন

শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ার্স কোর: ন্যূনতম জিপিএ ৩.৫ পেয়ে এসএসসি ও এইচএসসিসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০।
সিগন্যাল কোর : ন্যূনতম জিপিএ ৩.৫ পেয়ে এসএসসি ও এইচএসসিসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

বয়স: ০১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর
অন্যান্য শর্ত: মহিলাদের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত গ্রহণযোগ্য হলেও শুধু অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন। তবে ১ জানুয়ারি ২০১৭ তারিখে বয়স ২৬ বছরের বেশি হলে বিবাহিত পুরুষরাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১,০০০ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinbangladesharmy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০১৬

সূত্র: চাকরি ডটকম, ২৫ জুন ২০১৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ