• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

টেরিটরি ম্যানেজার নেবে এসিআই

এসিআইসিসি ডেস্ক: এসিআই মোটরসের ইয়ামাহা মোটরসাইকেল বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেরিটরি ম্যানেজার পদে প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের মোটরসাইকেল চালানো জানতে হবে। পদটিতে পুরুষদের পাশাপাশি নারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র ও বেতন
বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হতে পারে। প্রার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করবে এসিআই। সঙ্গে থাকবে বিভিন্ন ভাতাসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদন করা যাবে ৩০ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ