সিসি ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)
যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পদটিতে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম ফল জিপিএ ২.৫০ হতে হবে।
দক্ষতা: প্রার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী এবং যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া প্রার্থীদের নিজস্ব ল্যাপটপ ও মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
স্থান: বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: ১৫ হাজার টাকা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীরা যে জেলায় কাজ করতে আগ্রহী, সেই জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।