• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

কাতার এয়ারওয়েজে চাকরি

সিসি ডেস্ক: বিশ্বখ্যাত এয়ারলাইনস প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজে ঢাকা অফিসে ‘এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: বহুজাতিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক সহযোগী ও গ্রাহকসেবায় অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

দক্ষতা: পদটিতে আবেদনের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে পারদর্শিতা এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ‘bit.ly/2hmvoWL’ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৯ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ