• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

প্রাণিসম্পদ অধিদপ্তরে জনবল নিয়োগ

সিসি ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ‘ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম—ফেজ-২-প্রোজেক্ট (এনএটিপি-দুই)’-এর জন্য ‘সম্প্রসারণ কর্মকর্তা’ নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) অথবা পশুপালন (অ্যানিমেল হাজবেন্ড্রি) বিষয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

পদ সংখ্যা: ১৭ পদটিতে অস্থায়ী ভিত্তিতে ১৩৫ বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেয়া হবে।

অভিজ্ঞাতা: প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত ও কাজ করেছেন এমন অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।

বয়স: প্রার্থীর বয়স ২০১৬ সালের ৮ ডিসেম্বর অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য প্রকল্পে কর্মরত প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

বেতন: ‘জাতীয় বেতন ক্রম-২০১৫’ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত ‘চাকরির আবেদনের মডেল ফরম’ পূরণ করে তিনটি সত্যায়িত ছবিসহ ‘সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০’ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাওয়া যাবে ‘www.forms.gov.bd’ অথবা ‘www.natpdls.org’ ওয়েবসাইটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ