• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

বিমান বাংলাদেশে ৪৯ জনকে চাকরি

সিসি ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ক্যাজুয়েল ভিত্তিক নিরাপত্তা সহকারী পদে ৪৯ জন বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। স্নাতক পর্যন্ত শিক্ষাজীবনের যেকোনো একটি ক্ষেত্রে প্রথম বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। ফরমটি পাওয়া যাবে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে (www.biman-airlines.com)। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও ২৫০ টাকার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২২ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি, ২০১৭ রবি থেকে বৃহস্পতিবার অফিস চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় ‘বলাকা’য় স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ