• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নতুন ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ বিষয়ে বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।
বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন। তবে কমিটিতে থাকা ছয়জনের নাম বলতে রাজি হননি তিনি।
বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, ৬ সদস্যের মধ্যে একজন নারী রয়েছেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই চিঠির আলোকে প্রজ্ঞাপন জারির কাজ চলছে।
নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন।
এর পর রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। এর আগে নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ