সিসি ডেস্ক: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে ‘ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ’ পদে ২০ জনকে চুক্তিভিত্তিক অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেট জেলায়।
বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেয়া হবে ১০ হাজার টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধাদি দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস ডটকম