• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

কৃষি উন্নয়ন করপোরেশনে ৫৫ জন নিয়োগ

সিসি ডেস্ক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ‘সহকারী প্রশাসনিক কর্মকর্তা’ পদে ৫৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ সকাল ১০টা থেকে ৩০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীর বয়স ১৪ মার্চ, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাধারীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

জেলা কোটা: মুন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাঙামাটি জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন না। তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানা নিবাসী যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেয়া হবে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (badc.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ