সিসি ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের রাজস্ব খাতভুক্ত চার পদে ১৭৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ২৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদসমূহ: উচ্চমান সহকারী পদে ৯জন, হিসাব করণিক ৪৭ জন, সার্ভেয়ার প্রকৌশল ২৮ জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ৯৪ জনসহ মোট ১৭৮ চাকরিপ্রার্থী এই নিয়োগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক পরীক্ষা পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।
অভিজ্ঞা: বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের পদসংশ্লিষ্ট অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের বেতন দেয়া হবে। ২০১৫ সালের সরকারি বেতন স্কেল অনুযায়ী পদগুলোর ন্যূনতম বেতন আট হাজার ৮০০ টাকা এবং সর্বোচ্চ ২৩ হাজার ৪৯০ টাকা।
আবেদন প্রক্রিয়া: জনপ্রশাসন কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ফরমটির আরো নমুনা পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bwdb.gov.bd)। ফরমটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (দশম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায় অফিস চলাকালীন পাঠাতে হবে। আবেদন করা যাবে ২৪ মে, ২০১৭ পর্যন্ত।
