• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

সিসি নিউজ, ১৫ জানুয়ারী: সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বিতর্ক নিয়ে আলোচনায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা হবে।
এতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
রাষ্ট্রায়ত্ব ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলসহ নয় দফা দাবিতে রোববার বিক্ষোভ করেন প্রার্থীরা। দাবি মানা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ