• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

কাস্টম হাউজে ১৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিসি ডেস্ক, ২ মার্চ: চট্টগ্রাম কাস্টম হাউজে ৬ পদে ১৯৫ জনকে নিয়োগ দেয়া হবে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

উচ্চমান সহকারী পদে ৩৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪১ জন, সিপাই ৯৮ জন, অফিস সহায়ক ১৬ জন, কুক ২ জন এবং মালী পদে ২ জনকে নেয়া হবে।

উচ্চমান সহকারী পদে আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রী। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। সাথে নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। এসএসসি পাস হলেই সিপাই পদে আবেদন করা যাবে। সিপাই পদের পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, নারীদের ৫ ফুট ২ ইঞ্চি এবং উভয় প্রার্থীর বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। বাকি পদগুলোতে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র ‘কমিশনার, কাস্টম হাউজ, চট্টগ্রাম’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২১ জানুয়ারি ২০১৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ