• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

সিসি নিউজ, ০১ জুন: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ মিলছে। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ এবং যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও। এ পদে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ ট্রেড: সাধারণ ট্রেডে (জিডি) পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। বিজ্ঞান বিভাগ থেকে পাস নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে আবেদনের জন্য মাধ্যমিকের ফল ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

কারিগরি ট্রেড: কারিগরি ট্রেডে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে  মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তবে চালক পদের জন্য যেকোনো বিষয়ে মাধ্যমিক পাস হলেই আবেদন  করা যাবে। সেক্ষেত্রে গাড়ি চালানোয়  দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টিটিটিআই হতে ড্রাইভিং প্রশিক্ষণের সনদপ্রাপ্ত প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের জন্য মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে । তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে।

এছাড়া নারী প্রার্থীদের ক্ষেত্রে  উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের শারীরিক ওজন ৪৯.৯০ কেজি এবং নারী প্রার্থীদের ওজন ৪৭ কেজি হলে যোগ্য বিবেচিত হবেন।

পুরুষ প্রার্থীদের বুকের ন্যূনতম মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

সাধারণ ট্রেডে (জিডি) পুরুষ ও মহিলা প্রার্থীদের বয়স ২৭ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী ১৭ থেকে ২০ বছর হতে হবে। কারিগরি ট্রেডের ক্ষেত্রে  প্রার্থীদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। তবে ড্রাইভার ট্রেডের জন্য বয়সসীমা ১৮ থেকে ২১ বছর।

প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন না। এছাড়া প্রার্থীদের সাঁতার জানতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। টেলিটকের প্রিপেইড নম্বর থেকে বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুসরণের মাধ্যমে এসএমএস করতে হবে। এসএমএসের মাধ্যমে আবেদন শুরু ১ জুন ২০১৮ থেকে, আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০১৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ