• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

নির্বাচন কমিশনে ৪৬৮ ডাটা এন্ট্রি অপারেটর নেবে

সিসি ডেস্ক।। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর মাঠপর্যায়ের কার্যালয়ে ৪৬৮ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার ইসির উপ-সচিব সরকার মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, ২২ মে সকাল ১০টা থেকে ১১ জুন বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

অনলাইনে পূরণকৃত আবেদনের রঙিন কপি পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের জন্য প্রিন্ট করে সংগ্রহ করে রাখতে হবে। অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক নাম্বার থেকে দুটি এসএমএসের মাধ্যমে ১১২ টাকা ফি জমা দিতে হবে।

ফি জমা দেয়ার নিয়ম- প্রথম এসএমএস- ECS (space) user id লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস আসার পর দ্বিতীয় এসএমএসটি পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস যেভাবে পাঠাতে হবে- ECS (space) YES (space) PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

বিস্তারিত জানতে : https://drive.google.com/file/d/1dREaQj6uYweGJDJ68j3UrmT_OdOlqra9/view


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ