• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিপিএলে খেলতে চান উইলিয়ামসন

খেলাধুলা ডেস্ক, ২২ মে ।। প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ বেশ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দেশের এবং দেশের বাইরের বড় বড় ক্রিকেট তারকারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। ধারাবাহিক লাইভ সেশনের তামিমের এবারের অতিথি ছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন- জানালেন সুযোগ হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন।

তামিমের প্রশ্নের জবাবে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেরা ক্রিকেটার জানান, সুযোগ পেলে বিপিএলে খেলতে চান তিনি। তামিমের আহ্বানে উইলিয়ামসন সাড়া দিয়ে বলেন, ‘সময় বের করতে পারলে আমি খুবই আগ্রহী। এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট। অনেক ভালো কিছু হয়ে থাকে। দেখা যাক কী হয়।’

বিপিএলে খেলা না হলেও আইপিএল ও সিপিএলে মাঠ মাতিয়েছেন এই কিউই অধিনায়ক। তারকা এই ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে থাকে দারুণ আগ্রহ। যদিও সময়-সুযোগ করতে না পারায় সমসাময়িক অন্যান্য ক্রিকেটারের চেয়ে উইলিয়ামসন ফ্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন কমই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ