বিএনপির প্রার্থী মনোনয়ন দেবেন ফখরুল

ফকরুলসিসি ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মনোনয়ন দেবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টিও ইসিকে অবহিত করা হয়েছে।

এর আগে রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে যায়।

প্রসঙ্গত, এবারই প্রথম দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর আগে পৌরসভা নির্বাচনও দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী প্রত্যয়নের দায়িত্বে ছিলেন দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। তবে সরকারি দল আওয়ামী লীগে পৌরসভা ও ইউপি উভয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার দায়িত্ব দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে।


Posted

in

,

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *