Tag: খানসামা

  • খানসামায় অবৈধ ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

    খানসামায় অবৈধ ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটা ভেঙে দিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের টু-স্টার ব্রিকস-এ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। এসময় এই অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট…

  • খানসামায় মাদকবিরোধী চেকপোস্ট সরাতে পুলিশকে হুমকি

    খানসামায় মাদকবিরোধী চেকপোস্ট সরাতে পুলিশকে হুমকি

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বহন ও বিক্রি রোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টে পুলিশি তৎপরতায় দুইজন মাদকসেবী গ্রেপ্তার হয়৷ এতে ওই এলাকায় মাদক বিক্রি কমে যাওয়ায় ক্ষেপে যায় মাদক ব্যবসায়ীরা। এরপর কয়েকজন মাদক বিক্রেতা একজোট হয়ে দায়িত্বরত পুলিশদের ওপর তর্জনগর্জন করে। বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল…

  • খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

    খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মেলায় স্টল প্রদানকারীদের শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে সমাপনী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন…

  • বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

    বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.  কামরুজ্জামান সরকার। এসময় তিনি ৬ষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজী ও গণিত বিষয়ে ক্লাস নেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ক্লাস রুটিনের ষষ্ঠ ঘন্টায় ইউএনও কামরুজ্জামান সরকার ক্লাস নেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে…

  • সিএইচসিপিদের বেতন ৭ মাস ধরে বন্ধ, আর্থিক সংকটে পরিবার নিয়ে বিপাকে

    সিএইচসিপিদের বেতন ৭ মাস ধরে বন্ধ, আর্থিক সংকটে পরিবার নিয়ে বিপাকে

    বিশেষ প্রতিনিধি।। গত ৭ মাস ধরে দিনাজপুরের খানসামা উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি) মাসিক বেতন পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। পরিবার-পরিজন নিয়ে তাঁরা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। কবে নাগাদ বেতন পেতে পারে এই বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। জানা যায়, গ্রামের দরিদ্র…

  • রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খানসামা উপজেলায় ধানের চারা রোপণ

    রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খানসামা উপজেলায় ধানের চারা রোপণ

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই আধুনিক পদ্ধতিতে চারা রোপণে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের প্রায় ৫ বিঘা জমিতে…

  • খানসামায় মশক নিধন কর্মসূচি শুরু

    খানসামায় মশক নিধন কর্মসূচি শুরু

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় আনুষ্ঠানিক ভাবে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রমূখ। উল্লেখ্য, পর্যায়ক্রমে…

  • তারুণ্যের উৎসবে খানসামায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

    তারুণ্যের উৎসবে খানসামায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেস্টুনসহ র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার…

  • ভার্মি কম্পোস্ট উৎপাদনে খানসামায় লাভবান

    ভার্মি কম্পোস্ট উৎপাদনে খানসামায় লাভবান

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের বিকল্প হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন। পরিবেশবান্ধব, লাভজনক ও ফসল বেশি হওয়ায় দিনাজপুরের খানসামা উপজেলায় সময়ের সাথে কৃষকেরা এ সার উৎপাদনে ও ব্যবহারে আগ্রহী হয়েছেন। কেঁচো সার উৎপাদন ও ব্যবহারে কৃষকদের ইতিবাচক সাড়াও মিলছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। এমনই একজন কৃষক…

  • খানসামায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

    খানসামায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.…

  • খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারে ঘটনায় যুবক গ্রেপ্তার

    খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারে ঘটনায় যুবক গ্রেপ্তার

    সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি হাজীপাড়াসংলগ্ন ভুট্টাখেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি সবুজ ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার বেলা ১১টায় র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার…

  • খানসামায় মানসিক ভারসাম্যহীনদের পরিচ্ছন্নতা ও নতুন পোষাক উপহার প্রদানে একদল যুবক

    খানসামায় মানসিক ভারসাম্যহীনদের পরিচ্ছন্নতা ও নতুন পোষাক উপহার প্রদানে একদল যুবক

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। সমাজের চারপাশে প্রায়ই দেখা যায় অপরিচ্ছন্ন ও নোংরা পোশাকে থাকা কিছু মানুষ। তাঁরা মানসিক ভারসাম্যহীন কিংবা পাগল নামেই পরিচিত। রোদ, বৃষ্টি, কিংবা প্রচণ্ড শীতেও তাঁরা মানবেতর দিন কাটায়। অযত্ন, অবহেলা আর চিকিৎসার অভাবে সুস্থ মানুষের মতো জীবনযাপনের সুযোগ পাচ্ছেন না তাঁরা। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার এমন মানসিক ভারসাম্যহীনদের পাশে একদল যুবক।…

  • আহত বাজপাখি উদ্ধার করে অবমুক্ত 

    আহত বাজপাখি উদ্ধার করে অবমুক্ত 

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। আহত অবস্থায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আহত ওই বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের, উপজেলা পল্লী উন্নয়ন…

  • ভারতীয় গণমাধ্যমে ধর্মান্তরিত না হওয়ায় সনাতনী মা-মেয়েকে খুনের খবরটি গুজব

    ভারতীয় গণমাধ্যমে ধর্মান্তরিত না হওয়ায় সনাতনী মা-মেয়েকে খুনের খবরটি গুজব

    সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের খানসামা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় উদ্দেশ্যমূলক অপতথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি সংবাদমাধ্যম। তাঁদের দাবি, ধর্মান্তরিত হতে না চাওয়ায় আক্রোশে হিন্দু পরিবারকে খুন করে ঝুলিয়ে রাখা হয়। তবে নিহতের পরিবার বলছে, এমন দাবি একেবারেই অমূলক ও অস্বস্তিকর। ভারতীয় গণমাধ্যম টিভি-৯ বাংলাসহ কয়েকটি গণমাধ্যমে ‘বাংলাদেশে হিন্দু পরিবারকে ধর্ম…

  • খানসামায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    খানসামায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি স্লোগানে উদার, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী সমাজ গড়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময়…

  • খানসামায় তেল পাচ্ছে না টিসিবির প্রায় ২১ হাজার কার্ডধারী, ডিলার বলছে সংকট

    খানসামায় তেল পাচ্ছে না টিসিবির প্রায় ২১ হাজার কার্ডধারী, ডিলার বলছে সংকট

    বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার ২০৭৬৪ জন টিসিবি কার্ডধারী পরিবার চলতি পর্যায়ে সয়াবিন তেল পাচ্ছে না। টিসিবি পণ্য সরবরাহকারী ৮ ডিলার বলছেন তেল সংকট থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ…

  • খানসামার জয়ন্তীয়া সেতুর নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান লাপাত্তা

    খানসামার জয়ন্তীয়া সেতুর নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান লাপাত্তা

    বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের আত্রাই নদীর জয়ন্তীয়া ঘাটের একদিকে খানসামা উপজেলা অপরদিকে বীরগঞ্জ। দুই উপজেলার লাখো মানুষের যাতায়াতের জন্য ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর জয়ন্তীয়া ঘাটে ৪৪ কোটি ১৬ লাখে টাকা ব্যয়ে ৪৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র আহবান করলে নির্মাণ কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা কনস্ট্রাকশন। চুক্তি…

  • খানসামা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির জরুরি সভা

    খানসামা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির জরুরি সভা

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। চলমান সার সংকট এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ে দিনাজপুরের খানসামায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  জরুরী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান সার ও বীজ সংকটের কারণ ও এই সমস্যা থেকে উত্তরণের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।…

  • খানসামায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

    খানসামায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে মাজেদুল হক ও ট্রেজারার পদে আব্দুর রায়হান নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) খানসামা ডিগ্রি কলেজ হলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। জেলা সমবায় অফিসের পরিদর্শক…

  • খানসামায় চোর চক্রের ৬ সদস্য আটক

    খানসামায় চোর চক্রের ৬ সদস্য আটক

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ৬ চোর হলেন উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর এলাকার ভরত দাস (২৮), চঞ্চল দাস ওরফে কেতু (৩৫), সুভাষ দাস (২৮), মানিক দাস (৩২), ভবানী দাস (৩৫) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায়ের রাজু ইসলাম (২৫)। সেই…